• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় নিউট্রিশন ক্লাব’র শীত-বস্ত্র বিতরণ কর্মসুচি

প্রেস বিজ্ঞপ্তি / ৩৭ শেয়ার
আপডেট: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই নীতি অনুসরণ করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় নিউট্রিশন ক্লাব প্রথম বারের মতো শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করল ।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় নিউট্রিশন ক্লাব কর্তৃক ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং কল্যাণের দিক বিবেচনা করে ১ম ধাপে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় নিউট্রিশন ক্লাব গর্বিতভাবে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, প্রফেসর, ড. ইফফাত জাহানের উপস্থিতিতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

আরো উপস্থিত ছিলেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর ড. শুভময় দত্ত, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় নিউট্রিশন ক্লাবের প্রধান উপদেষ্টা এবং পাবলিক হেলথ নিউট্রিশন ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ড. আবদুস সালাম মন্ডল আরো ছিলেন নিউট্রিশন ক্লাবের মেন্টর ঝন্টু বাগচী , ভাইস প্রেসিডেন্ট এবং ফ্যাকাল্টিবৃন্দ।

২য় ধাপে রাতে শহরের আশে পাশের ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় নিউটিশন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অনুলেশ কর্মকার ,মাহাদী হাসান এবং জেনারেল সেক্রেটারি মোস্তাকিম রহমান আরও ছিলেন প্রোগ্রাম ম্যানেজার অপরাজিতা রাণী ও প্রোজেক্ট এসিস্ট্যান্ট চন্দন রায়।

ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং আরো অনেকের অনুদান ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ইভেন্ট টি সফলভাবে সম্পন্ন করতে পেরে ক্লাবের সদস্যরা অত্যন্ত আনন্দের অনুভূতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবার কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?