শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ১১ ভিউ

কলিম উল্লাহ মিসবাহ ▪️

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৪ জানুয়ারি। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও আলাওল কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ২টায় আনন্দ র্যালি, ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বিকেল ৪টায় উপজেলা আওয়ামিলীগের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়।

বাঁশখালী উপজেলা ছাত্রলীগ,পৌরসভা ছাত্রলীগ,ও আলাওল কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ,বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্নআহবায়ক মাহামুদুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম উদ্দিন মাহফুজ, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ শওকত, মিজানুর রহমান, নিউটন দাশ,পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকেশ দাশসহ উপজেলা, পৌরসভা ও আলাওল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বাঙালির স্বাধিকারের বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ—সর্বত্রই অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme