• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাঁশখালীয়ান মোজাম্বিক প্রবাসীদের মিলন মেলা।

রিপোর্টার নাম: / ১৪১ শেয়ার
আপডেট: রবিবার, ২০ মার্চ, ২০২২

মোজাম্বিক বাঁশখালীয়ান প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মোজাম্বিক প্রবাসী বাংলাদেশে আগত বাঁশখালীয়ান অন্যতম আঞ্চলিক সংগঠন মোজাম্বিক বাঁশখালী গ্রুপের বনভোজন ও মিলনমেলা। আজ রোববার (২০ শে মার্চ) বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে অবস্থিত বৈলগাও চা বাগানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বনভোজনটি অনুষ্ঠিত হয়। বাঁশখালী পৌরসভা জলদিতে একযোগ হয়ে সিএনজি ও নিজস্ব পরিবহনযোগে অর্ধ শতাধিক বাঁশখালীয়ান মোজাম্বিক  প্রবাসী মিলন মেলা ও বনভোজনে যোগ দেন।দুপুরে খাওয়া দাওয়ার পর বিভিন্ন কর্মসূচি শুরু হয় । যার মধ্যে কুইজ ,ধাঁধা, বিভিন্ন খেলাধুলা পুরস্কার বিতরণসহ নানা ব্যতিক্রমি আয়োজন।অনুষ্ঠানের আয়োজনের প্রক্ষাপট তু্লে ধরে বত্তব্য রাখেন বাঁশখালীর কৃতি সন্তান মোজাম্বিক বাংলাদেশ কমিউনিটি  কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান,জিকু সিকদার, এম আর মুজিব, জাকের হোসাইন।অনুষ্ঠানের শুভেচ্ছা বত্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,আদিল হোসাইন ইফতু,আব্দুল্লাহ নোমান,ফয়েজ উদ্দিন,ইব্রাহীম খলিল,মোস্তাক আহমদ,আরিফুল ইসলাম,মোঃ রুবেল,মোঃ ইসহাক,আমির হোসেন,মামুন সিকদার,নাহিদা সোলতানা মনি,তাছমিন আক্তার,তছলিমা আক্তার ছাদিয়া,ফাহমিদা খানম,খাদিজা বেগম,জান্নাতুল ফেরদৌস প্রমুখ । আয়োজকের মধ্যে আনিছুর রহমান বলেন মিলন মেলাকে স্মরণীয় করে রাখার জন্য মনোমুগ্ধকর ব্যতিক্রমী  সব কর্মসূচি ।আয়োজক ও উদ্যোক্তা বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোজাম্বিক প্রবাসী এম আর মুজিব বলেন, বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের নিয়ে বাঁশখালীর মোজাম্বিক প্রবাসদের   এই প্রথম দেশে মিলন মেলার আয়োজন করা হয়েছে।   পরিবার সহ মিলন মেলায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে  কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আগামীতেও এই রকম বনভোজন বা মিলন মেলার আয়োজন করা হবে বলে জানান।অতিথি ও প্রবাসীরা সুন্দর, নির্মল, আনন্দদায়ক একটি বনভোজন আয়োজনের জন্য আয়োজক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?