• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঈদের শপিং করতে গিয়ে ছিনতাইয়ের শিকার বাঁশখালীর শিক্ষার্থী লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের প্রথম রোজা বুধবার কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম’র শিক্ষক সম্মাননা প্রদান ও শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

রিপোর্টার নাম: / ৪৪ শেয়ার
আপডেট: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

রহিম সৈকত ▪️
কোভিড-১৯ মহামারিজনিত কারণে দীর্ঘদিন বন্ধ ছিল, প্রায় দুই বছর স্থবির ছিল দেশের শিক্ষা ব্যবস্থা। চলতি বছরের ১২ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পুনরায় খুলে দিলে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে, যেন প্রাণ ফিরে পায়, ফিরে আসে চেনা রূপ। বিষয় বাস্তবতার সাথে সংগতি রেখে বিশ্বজুড়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। এরকম পরিস্থিতিতে বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম চট্টগ্রাম-এর উদ্যোগে আজ ২৭ নভেম্বর ২০২১ ইংরেজি, শনিবার, বাঁশখালী উপজেলাধীন সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে মার্ক্স বিতরণ এবং কৃতী শিক্ষক সম্মাননার আয়োজন করা হয়েছে। শনিবার বেলা বারোটার দিকে বাঁশখালী গার্লস কলেজ মিলনায়তনে সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা ডাঃ আবু ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপদেষ্টা মুহাম্মদ আলী। সংগঠনের সদস্য সচিব ডাঃ রশিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিকিৎসক ও সমাজ চিন্তক ডাঃ এম কে সরকার, বাংলাদেশ টেলিভিশনের উপ মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর, শিক্ষা সংগঠক, বিশিষ্ট কলামিস্ট মুজিবুর রহমান, ডাঃ সৈয়দ মেজবাউল হক, বাঁশখালী গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনা আক্তার, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন, অজিত কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাঁশখালীর সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রতিনিধিদের মাঝে মাস্ক হস্তান্তর করা হয় এবং বাঁশখালীর ৫ জন বিশিষ্ট শিক্ষককে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?