• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালী সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ২১ ব্যাচ’র ইফতার মাহফিল

রিপোর্টার নাম: / ৪৮ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

বাঁশখালী সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০২১ এর উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বাঁশখালী উপজেলা সদরস্থ একটি রেস্টুরেন্টে ব্যাচের শিক্ষার্থী তৌহিদ উল বারীর সঞ্চালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় তানভীর মাহবুব তালিম কুরআন তেলাওয়াত করেন এবং শাহাদাত হোসাইন সংগীত পরিবেশন করেন। পরে অভিজিৎ বড়ুয়া তুর্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ রাসেল, মুহাম্মদ আনিস, মোহাম্মদ এমরান বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলে সাখাওয়াত হোসেন জিসান, মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল আজিজ, সোহেল হাসান রানা, সাজ্জাদ হোসেন, রাকিব সিকদার, রাহাত সিকদার, মুহাম্মাদ ফরহাদ, তৌহিদুল ইসলাম, বেলাল, নাছির , কলিমুল্লাহ , আহমদ আব্দুল্লাহ, আনিস, তারেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আর্থিকভাবে সহযোগিতা করায় ব্যাচের দুই প্রবাসী শিক্ষার্থী সিকদার মুহাম্মদ মুবিন ও মুহাম্মদ ইমরানকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

সঞ্চালক তৌহিদ-উল বারী বলেন, দীর্ঘ অনেক বছর পর কোনো এক জায়গায় আমরা বন্ধুরা একসাথে মিলিত হয়েছি। আমাদের এ বন্ধন যাতে আরো দৃঢ় হয় তার জন্য সবাই পারষ্পরিক যোগাযোগ রক্ষা করবো।

বক্তব্যে তানভীর মাহবুব তালিম বলেন, আমরা চাই সব ভেদাভেদ ভুলে এক সঙ্গে সামনের জীবন অতিবাহিত করতে। এছাড়াও আরিফ তার বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে আহবান জানান। মুহাম্মদ রাসেল অতিত দিনের কথা স্মৃতিস্মারণ করে বলেন, বিদ্যালয়ের পরিসংখ্যানে আমাদের এ ব্যাচটির খুব সুনাম রয়েছে। তাছাড়া শিক্ষকদের কাছে প্রিয় একটি ব্যচও বটে।পরে মাহফিলের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ব্যাচের ছাত্র শাহাদাত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?