• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন, চবির উদ্যোগে বাঁশখালীতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

রিপোর্টার নাম: / ৮৯ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাঁশখালীর মাদ্রাসা ও কলেজে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন ‘বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন’-এর উদ্যোগে উচ্চ শিক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সেমিনার কর্মসূচীর প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে পুইছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজে।

সেমিনারে ইন্টারমিডিয়েট পরবর্তী উচ্চ শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তির সিলেবাস, প্রস্তুতি পদ্ধতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন তারা।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পলাশ দে, যিনি উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাঁধা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা ও জীবনের বাস্তবতা তুলে ধরেন। মেডিকেল ভর্তির প্রস্তুতি ও চ্যালেঞ্জ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী একরামুল হক।একরামুল হক তার জীবনের সংগ্রামের গল্প শেয়ার করেন, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে।
নারীদের উচ্চ শিক্ষায় অংশগ্রহণ এবং বিজ্ঞান ইউনিট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দিল আফরোজা দিয়া।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম
শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবিষয়ক যেকোনো সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
সমাপনী বক্তব্য দেন এসোসিয়েশনের সভাপতি এনামুল হক। তিনি শিক্ষার্থীদের আগ্রহ দেখে তাদের প্রতি কৃতজ্ঞতা ও তাদের সফলতা কামনা করেন। উক্ত দুই প্রতিষ্ঠানের কতৃপক্ষের আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শোয়াইবুল ইসলাম।

প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেমিনারে অংশগ্রহণ করে এবং বক্তাদের বিভিন্ন প্রশ্ন করেন, যা আয়োজকদের জন্য উৎসাহব্যঞ্জক ছিল। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?