• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন আইআইইউসির ইফতার মাহফিল

প্রেসবিজ্ঞপ্তি / ৪২ শেয়ার
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন আইআইইউসির উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল নগরীর একটি রেস্টুরেন্টে ২৯ মার্চ ২০২৪ ইং বিকালে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজনেস ফ্যাকাল্টির প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। সংগঠনের সভাপতি মুনতাছির বিল্লাহ রাহাতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এএইচএম জিয়া উদ্দিন, হাজেরাতজু ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস.এম আইয়ুব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী আলী নেওয়াজ চৌধুরী ইরান, রোটারির সাবেক ডেপুটি গভর্ণর মুবিনুল হক মুবিন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবি এডভোকেট রাইহান সোবাহান। অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব ও ইফতারপূর্ব দোয়া-মোনাজাত পরিচালনা করেন আইআইইউসির শিক্ষক ও পবিত্র হজের খুতবার বাংলা অনুবাদকারী বাঁশখালীর কৃতী সন্তান ড. শোয়াইব রশীদ মাক্কী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আরিফুল হক, সৈয়দ নুর আল আজহারী, আবু হানিফ ও মহসিন খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আইআইইউসি দেশের একটি প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়, এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী বাঁশখালীর সন্তানেরা দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সাথে চমৎকার মেলবন্ধনের মধ্য দিয়ে এই এসোসিয়েশন ইতিবাচক বাঁশখালী বিনির্মাণে ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?