• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

মানবিক সংগঠন ‘উত্তরণ’র ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

রিপোর্টার নাম: / ৩৫ শেয়ার
আপডেট: রবিবার, ২১ নভেম্বর, ২০২১

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের একটি সামাজিক, মানবিক সংগঠন “উত্তরণ”। গ্রামের মানুষের উন্নয়নের জন্য তারা একের পর এক চমৎকার প্রকল্প হাতে নিচ্ছে।তারই ধারাবাহিকতায় গতকাল আয়োজন করেছে গ্রামের মানুষের জন্য “ফ্রি চিকিৎসা সেবা এবং ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন”।যেখানে তিনজন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন।তারা হলেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা.মোমিনুল ইসলাম ,লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা.জান্নাতুল ফেরদৌস ঝর্ণা, এবং হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.সৈয়দা উম্মে হানি সাবা।

ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় দারুণ উলুম আল ইসলামিয়া মাদ্রাসায়। এই ক্যাম্পেইন চলে সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত। যেখানে ফ্রি চিকিৎসা নেন প্রায় ২৫০ জন রোগী, এবং ব্লাড গ্রুপ নির্ণয় করে বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষার্থী সহ গ্রামের প্রায় ৪ শতাধিক লোক।

“উক্ত প্রোগ্রাম পরিচালনাকারী রিদোয়ান আমিন বলেন, “গ্রামের অনেক লোক নিজেদের রক্তের গ্রুপ জানেনা, পাশাপাশি অনেক দরিদ্র লোক টাকার স্বল্পতার কারণে এমবিবিএস ডাক্তার দেখাতে পারেন না। তাই সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে ও আমরা গ্রামের মানুষের কল্যাণ হয় এমন প্রোগ্রাম আয়োজনে বদ্ধপরিকর। “

এই প্রোগ্রাম সুসম্পন্ন করার দায়িত্বে নিয়োজিত ছিলেন “উত্তরণ” র সদস্যবৃন্দ।সার্বিক সহযোগিতা করেছেন লোহাগাড়া ব্লাড গ্রুপ এবং এইচ বি এইচ ব্যাচ-২০০৬ এর সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?