• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঈদের শপিং করতে গিয়ে ছিনতাইয়ের শিকার বাঁশখালীর শিক্ষার্থী লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের প্রথম রোজা বুধবার কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

মুজিবের আমল ছিল চোরের, হাসিনার ডাকাতের: জামায়াত নেতা

রিপোর্টার নাম: / ৫৩ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেছেন, শেখ মুজিব পেয়েছিলেন চোরের খনি আর শেখ হাসিনা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন। বিগত ১৬ বছরের শাসনামলে পুরো দেশকে ডাকাতদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। হত্যা, নির্যাতন, গুম, ফাঁসি দিয়ে পুরো দেশকে বধ্যভূমিতে পরিণত করেছিলেন।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম মাছুম আরও বলেন, ‘আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছিল, তারা ইসলামের ওপর বারবার আঘাত হেনেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে কুরআনের আয়াত সরিয়ে দিয়েছিল, কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দিয়ে কবি নজরুল কলেজ, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে সলিমুল্লাহ হল, কুদরত-ই খুদা শিক্ষা কমিশন গঠন করে পুরো শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম ধর্ম শিক্ষাকে নিশ্চিহ্ন করে নাস্তিকদের পুনর্বাসন করেছিল।’

ফেনী জেলা আমির এ কে এম সামছুদ্দিনের সভাপতিত্বে রুকন সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, নজরুল ইসলাম খাদেম ও মাওলানা আলাউদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?