• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন

রক্তের সন্ধানে বাঁশখালী’র শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি / ৫৯ শেয়ার
আপডেট: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের সন্ধানে বাঁশখালী’ ২০ জানুয়ারি ২০২৪ ইং (শনিবার) বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে অসহায় ও দুস্থদের মাঝে শতাধিক কম্বল বিতরণ ও জলদি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেন সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা (এডমিন) মোরশেদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠন এর সহ সমন্বয়ক কায়সার হামিদ ও লাভন্য বড়ুয়া।এসময় সংগঠন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো রাশেদ,মো:সাকিব জিসান,মনিরুল ইসলাম বাবু, সোহাইল উদ্দীন, মোহাম্মদ শিফাত,রাকিবুল ইসলাম,সাইফুল ইসলাম সোহাগ, নুর মোহাম্মদ, খোরশেদ, সহ প্রমূখ।

বক্তরা বলেন রক্তের সন্ধানে বাঁশখালীর প্রতিটি সদস্য একেকজন রক্তযুদ্ধা তাদের সকালটা শুরু হয় কোনো অসহায় রোগীর কল পেয়ে।তারা কখনো থেমে থাকেনি অসহায় মানুষ ও মুমূর্ষু রোগীদের সেবা করার জন্য সব সময় প্রস্তুত থাকে।প্রতিষ্ঠার পর থেকেই রক্তদান কার্যক্রমের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যে কোনও প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে রক্তের সন্ধানে বাঁশখালী । প্রতিবছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছে সংগঠনটি।অত্র সংগঠন এর এডমিন প্রবাসী মঈন উদ্দীন ও হাকিমের এক্টিভিটি তুলে ধরে সংগঠন পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ বিদেশে অবস্থানরত সকল স্বেচ্ছাসেবীদের জন্য দোয়া চেয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানের সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?