• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

শীলকূপ ঐক্য সংসদ’র মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা

রিপোর্টার নাম: / ৩৭ শেয়ার
আপডেট: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

শীলকূপ ঐক্য সংসদ এর পক্ষ থেকে শীলকূপ ইউনিয়ন হতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে বিজয়ীদের সংবর্ধনা দেয়া হয় গত কাল শুক্রবার ১২ নভেম্বর, ২০২১ তারিখে।

বাঁশখালী শীলকূপ ঐক্য সংসদ এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে “বি” ইউনিটে বিজয়ী মোহাম্মদ ইউসুফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে “ক” ইউনিটে বিজয়ী সাইফুল আজমকে সংবর্ধনা প্রদান করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ.কে.আর তালেব, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা ও সাবেক সভাপতি আবছার উদ্দিন হাছান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা ও সাবেক সাধারণ সম্পাদক এম. তৌহিদুল ইসলাম, এতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী আব্বাস, সহ-দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমিন সহ প্রমুখ।

এতে প্রধান অতিথির বক্তবে বলেন তোমরা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করবে, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। স্বপ্নপুরণের পথ সহজ করার সঙ্গী হতে পারলে আমরাও অনুপ্রাণিত।তোমাদের অনুপ্রেরণা যোগাতে প্রতিবারের ন্যায় এই ক্ষুদ্র আয়োজন। আমরা তোমাদের সফলতা কামনা করছি। জীবনের চূড়ান্ত সাফল্য অজর্নের জন্য দোয়া ও শুভ কামনা রইল সব সময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?