• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংক এর উদ্যোগে কালচারাল ফেস্টিভ্যাল-২০২২ সম্পন্ন

রিপোর্টার নাম: / ৩৩ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

পবিত্র ঈদুল আজহা এবং সাফল্যের ৪র্থ বর্ষ পদার্পণ উপলক্ষে ঈদ আড্ডা এবং সাংস্কৃতিক সন্ধ্যা, ১১জুলাই,সোমবার পুইছড়ি প্রেম বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা শামিম উল্লাহ আদিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; তরুণ আইনজীবী, মিন ল স্কুলের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রায়হান সোবহান, আসহাব উদ্দিন, রাশেদ মোহাম্মদ। মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি এমজি গোলাম মোস্তাফা, আইয়ুব হেলালী, রহমত উল্লাহ, আরিফ উল্লাহ পাটোয়ারী, গিয়াস উদ্দিন, নুর হোসেন, রহমত আলী, আব্দুল্লাহ আল মামুন সহ
বিভিন্ন পেশাজীবী, সমাজকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রায়হান সোবহান বলেন- আমাদের পুইছড়ি ইউনিয়নের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বস্ত করেন। আরও বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, পুইছড়ি জ্ঞান চর্চা পাঠাগার এর মুখপাত্র শাহাদাত হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, হৃদয়ে পুইছড়ি ব্লাড ব্যাংক ২০১৯সাল প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক, মানবিক এবং গণসচেতনতা বৃদ্ধি কার্যক্রমে অংশ গ্রহণ করে আলোকিত সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে। করোনায় ত্রাণ বিতরণ, মুমূর্ষু রোগীদের রক্তদান এবং রক্ত সংগ্রহ করে দেওয়া, চিকিৎসা ফান্ড কালেকশন, মানবতার দেয়াল স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন এজেন্ডা সফলভাবে সম্পন্ন হয়েছে।

হৃদয়ে পুইছড়ি পরিবার পুইছড়ি ইউনিয়নের ঐতিহ্য, ইতিহাস, সুনাম, সমৃদ্ধি, পজেটিভ রিপ্রেজেন্ট করতে সহায় ভুমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?