• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

২০০ স্থানীয়কে বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন

রিপোর্টার নাম: / ৩৮ শেয়ার
আপডেট: বুধবার, ২৮ জুলাই, ২০২১

পুকুরিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন উত্তরণ এর উদ্যোগে উদ্যোগে প্রায় দুই শ ব্যক্তির করোনার টিকার নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার (২৮ জুলাই) সারাদিন পুকুরিয়া মোনায়েম শাহ উচ্চ বিদ্যালয়য়ের একটি কক্ষে করোনার টিকার নিবন্ধন কাজ করা হয়। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস ঝর্ণা, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ উল করিম ও উত্তরণ সংগঠনের প্রত্যক্ষ সহযোগিতায় নিবন্ধন কাজ চলে। রেজিষ্ট্রেশন সম্পন্ন করে তৎক্ষনাৎ তাদের হাতে প্রিন্ট কপি বুঝিয়ে দেয়া হয়।

নিবন্ধনের দায়িত্বে থানা রিদোয়ান আমিন বলেন, দুদিন ধরে এই কর্মসূচী চলবে। প্রথমদিন প্রায় দুই শ ব্যক্তির করোনার টিকার নিবন্ধন কাজ করা হয়েছে। এদের বেশিরভাগ বয়স্ক। বুধবার মোনায়েম শাহ উচ্চ বিদ্যালয়য়ে টিকার নিবন্ধন কাজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দক্ষিণ বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই কাজ করা হবে।

লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসক জান্নাতুল ফেরদৌস ঝর্ণা বলেন, গ্রামের সাধারণ মানুষের পক্ষে অনলাইনে রেজিষ্ট্রেশন করা সহজসাধ্য নয়। তাদের কাজকে সহজ করে দেয়ার প্রয়াসে আমাদের এই উদ্যোগ। মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহন আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা এই রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চলমান রাখব। এই জনপদের আলোবাতাসে বেড়ে উঠেছি, আমার ঋণ রয়েছে এসব মানুষের প্রতি। তাদের দোয়ায় আজ আমি এইটুকু পথ পার হয়ে এসেছি। তাদের জন্য কিছু করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক সহযোদ্ধা ডাক্তার রাশেদুল করিম সুজন ভাইকে তিনি সহযোগিতা করেছেন এই কর্মসূচি বাস্তবায়নে।

টিকার নিবন্ধনের সময় দুটি ল্যাপটপ ও একটি প্রিন্টার ব্যবহার করা হয়। রেজিস্ট্রেশনের পর প্রিন্ট করে নিবন্ধনের কাগজ নিবন্ধনকারীদের দিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?